হ্যালোইন বা হ্যালোউইন "অল হ্যালোজ' ইভ"-এর সংক্ষিপ্ত রূপ), এছাড়াও অলহ্যালোইন অল হ্যালোজ' ইভ, বা অল সেইন্টস' ইভ হিসাবে পরিচিত, একটি বার্ষিক উদযাপন বা ছুটির দিন যা প্রতি বছর বিভিন্ন দেশে পালিত হয় ৩১ অক্টোবর তারিখে, অল হ্যালোজ' ডে বা সমস্ত হ্যালোজ দিবসে পাশ্চাত্য খ্রিস্টীয় ভোজোৎসবের প্রাক্কালে।

লিটার্জিকাল বছরের এই দিনটি নিবেদন করা হয় মৃত, সাধু(হ্যালোজ), শহীদ এবং সমস্ত বিশ্বস্ত বিদেহী বিশ্বাসীদের স্মরণ করে। হ্যালোইন উৎসবের প্রাক্কালে যেই মূল ধারণা বা থিম অনুসরন কর হয় তা হলো "হাস্যরস ও উপহাসের সাহায্যে মৃত্যুর ক্ষমতার মুখমুখি হওয়া"। এবার তারই ছোঁয়ায় অক্ষয়ের হ্যালোইনের উপহার চলচ্চিত্র ।

এ পর্যন্ত ‘রোবট ২.০’ চলচ্চিত্রের তিনটি পোস্টার মুক্তি পেয়েছে, যার দুটিতে দুই কেন্দ্রীয় চরিত্র রজনীকান্ত ও অ্যামি জ্যাকসন স্থান করে নিয়েছিলেন। আর একটিতে জায়গা ভাগাভাগি করে নিয়েছেন রজনীকান্ত ও অক্ষয় কুমার। তবে অক্ষয়ভক্তরা এমন একটি পোস্টার চাইছিলেন, যেখানে স্থান পাবেন শুধু অক্ষয়। অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে হ্যালোইনের দিন মুক্তি পেয়েছে সেই পোস্টার। যেখানে প্রকাশ পেয়েছে ‘রোবট ২.০’ ছবিতে অক্ষয়ের ভয়ংকর রূপ।

জুম টিভির খবরে প্রকাশ, পাকা চুল, বড় বড় পাকা চোখের পাপড়ি, অতিপ্রাকৃত চোখের চাহনি এবং রক্তচোষাদের মতো দাঁত অক্ষয়ের নতুন রূপে ভিন্ন এক মাত্রা যোগ করেছে। গতবারের মতো এবারও রোবট চরিত্রে অভিনয় করছেন রজনীকান্ত। অন্যদিকে, একজন বিজ্ঞানীর ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে, যিনি তাঁর উদ্ভট পরীক্ষার জন্য একসময় দাঁড়কাকে পরিণত হন।

ছবিটি নিয়েই এরই মধ্যে দর্শকের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। গত সপ্তাহে বেশ জাঁকজমকভাবে দুবাইয়ের বুর্জ পার্কে হয়ে গেল ছবিটির সংগীতের প্রকাশনা, যেখানে উপস্থিত ছিলেন ছবির তারকারাও। ছবির গানগুলো সেখানে উপস্থিত শ্রোতাদের গেয়ে শোনান ছবিটির সংগীত পরিচালক এ আর রহমান। ছবির দুটি গানই তামিল ভাষায় মুক্তি পেয়েছে।

রোবট ২.০ ছবিটি মুক্তি দেওয়ার কথা ছিল ২০১৮ সালের ২৫ জানুয়ারি। কিন্তু একই দিনে মুক্তির অপেক্ষায় রয়েছে অক্ষয়ের আরেকটি ছবি ‘প্যাডম্যান’। সে ক্ষেত্রে বক্স-অফিসে অক্ষয় বনাম অক্ষয় লড়াইয়ের আশঙ্কা করছেন বক্স-অফিস সংশ্লিষ্টরা। সে ক্ষেত্রে ছবিটির মুক্তি পিছিয়ে ২০১৮ সালের ১৩ এপ্রিল নির্ধারিত হতে পারে। ছবির টিজার মুক্তি পাওয়ার কথা রয়েছে নভেম্বরে এবং ট্রেইলার মুক্তি পাওয়ার কথা রয়েছে ডিসেম্বরে।

সাড়ে চার কোটি রুপি বাজেটের এই ছবির শুটিং সম্পন্ন করা হয়েছে ত্রিমাত্রিক প্রযুক্তি ব্যবহার করে। ছবিটি মুক্তি পাবে তিনটি ভাষায়—তামিল, তেলেগু ও হিন্দিতে। রোবট ২.০ পরিচালনার পাশাপাশি এর কাহিনীও লিখেছেন শঙ্কর। সিনেমাটির প্রযোজনায় রয়েছেন শুভাসকরণ আল্লিরাজা। ছবিটির ২০১৮ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এএস