আসছে ঈদে মুক্তি পাবে সালমান খান অভিনীত ছবি ‘সুলতান’। এই ছবি মুক্তির আগেই এসেছে সালমানের নতুন ছবির ঘোষণা। ‘টিউবলাইট’ নামের এই সিনেমা নির্মাণ করবেন ‘বজরঙ্গি ভাইজান’-এর পরিচালক কবির খান। এই নিয়ে তৃতীয়বারের মতো একসঙ্গে কাজ করছেন সালমান ও কবির।
নতুন এই ছবির বিষয়ে এখনো সবকিছু খোলাশা করেননি কবির খান। বলেছেন, ‘এই ছবি ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে। কিন্তু এই ব্যাপারে এখনই কিছু বলতে চাইছি না। আর এটা নতুন করে বলার কিছুই নেই যে আমার সব ছবিতেই কিছু না কিছু রাজনৈতিক বিষয় উঠে আসে। “টিউবলাইট”-এর গল্পেও সামান্য কিছু রাজনৈতিক বিষয় থাকবে।’
সালমান খান এর আগে কবির খানের ‘এক থা টাইগার’ ও ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমাতে অভিনয় করেছেন। দুটি ছবিই ব্যবসায়িকভাবে সফল হয়েছিল। কবির জানিয়েছেন, নতুন এই ছবি আগের দুটি ছবি থেকে সম্পূর্ণ আলাদা। এই ছবিতে হাস্যরস আর আবেগঘন রাজনৈতিক ঘটনাবলি দুই-ই থাকবে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
এমই





