চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, অভিনেতা, সেন্সর বোর্ডের সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক রানা হামিদ ইন্তেকাল করেছেন। (ইন্নলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (০৯ মে) রাত সোয়া ১১টায় রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। পাকস্থলিতে ক্যান্সার ও কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি।

এক সময় তিনি বেশকিছু চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। এর মধ্যে আলোচিত চলচ্চিত্রগুলো হলো- ‘মাসুদ রানা এখন ঢাকায়’ ও ‘ঢাকার রানী’।

আজ (১০ মে) রোববার নেত্রকোনায় জানাজা শেষে নিজ গ্রামে তাকে দাফন করা হবে।

এমবি