এবার শাহরুখের বিরোদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে দিল্লীর মিষ্টি দোকানদার।

জানা গেছে, ‘ফ্যান’ ছবিতে একটা দৃশ্যে দেখা গিয়েছিল যে, ভক্ত গৌরব আরিয়ান খান্নার সাথে একটি মিষ্টির প্যাকেট হাতে নিয়ে দেখা করতে যাচ্ছে। এই মিষ্টির প্যাকেটেই হয়েছে যত গোলমাল। মিষ্টির প্যাকেটের ওপর দিল্লির মিষ্টির দোকানের নাম ‘ঘণ্টেওয়ালা’ লেখা ছিল।

দোকানের মালিক সুশান্ত জৈনের এখানেই আপত্তি হয়েছে। তার অনুমতি না নিয়েই কীভাবে তার দোকানের নাম ছবিতে ব্যবহার করা হল। অনুমতি ছাড়াই দোকানের নাম ছবিতে ব্যবহার করার অভিযোগে শাহরুখ খান, প্রযোজকের নামে আইনি নোটিশ পাঠায়।

একটি ইংরেজি দৈনিকের তথ্য অনুযায়ী, ‘ঘণ্টেওয়ালা সুইটস’-এর মালিক চান যে, ছবি থেকে ওই দৃশ্যটি মুছে দেয়া হোক। কারণ এতে নাকি ওই মিষ্টির দোকানের বহু বছরের ঐতিহ্যে আঘাত লাগছে। তাছাড়া, পরিচালক প্রযোজকেরাও অনুমতি ছাড়া কারো নাম ব্যবহার করতে পারেন না।

এমআইএস