জনপ্রিয় ব্যান্ডদল চিরকুটের ঝুলিতে প্রথমবারের মতো জমা হলো আন্তর্জাতিক পুরস্কার। সম্প্রতি সার্ক চলচ্চিত্র উৎসবে অংশ নেয় ‘জালালের গল্প’চলচ্চিত্রটি। এ সিনেমার আবহসংগীত তৈরি করেছে ব্যান্ড দল চিরকুট। এ ছবির আবহসংগীতের জন্য বেস্ট অরিজিনাল স্কোর পুরস্কার জিতেছে চিরকুট।
এ প্রসঙ্গে ব্যান্ড দল চিরকুট তাদের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, দেশের গণ্ডি পেরিয়ে চিরকুট এবার আন্তর্জাতিক পুরস্কার জিতল। গতকাল শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত সার্ক ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিভাবান পরিচালক আবু শাহেদ ইমন পরিচালিত ‘জালালের গল্প’সিনেমার জন্য আমরা সম্মানসূচক বেস্ট অরিজিনাল স্কোর অ্যাওয়ার্ড জিতেছি। সত্যিই দারুণ একটি খবর! সৃষ্টিকর্তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমাদের সব কিছুর জন্য। সিনেমার পরিচালকসহ সকলকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা আর অভিনন্দন!’
প্রথমবারের মতো চিরকুটের এই আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তির অনুপ্রেরণা তাদের পরিবারের। এবং এই পুরস্কারটি তাদের ভক্তদের জন্য উৎসর্গ করেছে দলটি। চিরকুট ছাড়াও এ চলচ্চিত্রের চিত্রগ্রাহক বরকত হোসেন পলাশও পেয়েছেন শ্রেষ্ঠ চিত্রগ্রাহকের পুরস্কার।
এফএফ





