অমিতাভ বচনকে আমেরিকার আদালতে ধরিয়ে দিতে এক কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছে শিখরা। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী খুনের ঘটনায় অমিতাভের এক মন্তব্যের মামলায় তার বিরুদ্ধে সমন জারি করেছেন আমেরিকার লস অ্যাঞ্জেলসের একটি আদালত।  

আদালত ১৯৮৪ সালে শিখ গণহত্যাকাণ্ডে নিজের অবস্থান পরিষ্কার করতে অমিতাভকে স্বশরীরে উপস্থিত হওয়ার সমন জারি করেছেন।

ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এ হত্যাকাণ্ডের আগে শিখ নিরাপত্তারক্ষীর হাতে খুন হন। ১৯৮৪ সালের ৩১ অক্টোবর অল ইন্ডিয়া ইন্সস্টিটিউট অব মেডিকেল সাইন্সেসের সামনে অমিতাভ বলেছিলেন, ‘রক্তের বদলা রক্ত দিয়ে নিতে হবে’। আর সে সময় থেকেই শিখদের ক্ষোভের মুখে অমিতাভ।

জেআই