কণ্ঠতারকা কনা ফুটবল ভক্ত নন৷তার প্রিয় খেলা ক্রিকেট৷ তবে যেহেতু বিশ্বকাপ, তাই একে এড়িয়ে যেতে চান না৷ কনা বলেন, বিশ্বকাপের উত্তেজনা সবার মতো আমাকেও ছুঁয়ে যায়৷ নির্দিষ্ট কোনো ফেভারিট দল নেই, অনেক দলের খেলাই ভালো লাগে৷

 স্পেন, জার্মানি, ইতালির খেলাগুলো দেখার চেষ্টা করব৷ আর আমার আশপাশে বোধ হয় আর্জেন্টিনার সমর্থক বেশি৷ তাই তাদের গুণগানই এবার বেশি শুনছি৷ এ কারণে আমার সমর্থনটাও একটু সেদিকে ঝুঁকে পড়েছে৷

 তবে সমর্থন করি আর না করি, বড় ম্যাচগুলো দেখার ইচ্ছা আছে৷ জেরার্ড পিকে, মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোর পায়ের জাদু দেখার অপেক্ষায় থাকব৷

ঢাকা, ১২ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই