ভারতীয় চ্যানেল জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জ সিজন-৯’র খুলনাঞ্চলের বাছাই পর্ব রোববার অনুষ্ঠিত হবে।

খুলনা মহানগরীর হোটেল ক্যাসেল সালামে এ অডিশন শুরু হবে সকাল ৯টায়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। খুলনা বিভাগের ১০ জেলার অংশগ্রহণকারীরা এখানে অডিশন দেবেন।

অডিশনের প্রধান বিচারক হিসেবে থাকছেন জি বাংলার অর্ণব কর্মকার ও পার্থ প্রতিম সরকার। সহযোগী বিচারক থাকবেন পরশ, জামিল ও সাইদুর রহমান সাঈদ। একই দিন চট্টগ্রামেও অডিশন অনুষ্ঠিত হবে।

এআই