‘বাজিরাও মাস্তানি’ খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা আবার বলিউডের ছবিতে ফিরছেন বলে জানিয়েছেন। চলতি বছরের শুরুতে তার অভিনীত ‘জয় গঙ্গাজল’ ছবিটির পর তাকে আর দেখাযায়নি বলিউড পর্দায়।

এ বছরের বেশিরভাগ সময়ই তিনি ব্যস্ত ছিলেন অন্তর্জাতিক প্রকল্প নিয়ে। বিদেশে তার ব্যস্ততার করন, আমেরিকার ধারাবাহিক ‘কোয়েন্টিকো’ ও ‘বেওয়াচ’ ছবির ব্যস্ততা । তাই এ বছরে বলিউডের কোনো ছবির শুটিং এ পাওয়া যায়নি এই তারকাকে। এবার ফেরার ঘোষণা দিয়েছেন প্রিয়াঙ্কা।

আগামী বছর দুটি ছবির শুটিং শুরু করবেন। প্রিয়াঙ্কা বলেন, ‘ দুটি বলিউড ছবি করব। জানুয়ারি মাসের শেষের দিকে ঠিক করব, কোন দুটি ছবি করছি।’

প্রিয়াঙ্কার হলিউড ছবি ‘বেওয়াচ’ আগামী বছরে মুক্তি পাচ্ছে । ডোয়াইন জনসন রকের সঙ্গে দেখা যাবে তাকে। ভারতে ‘বেওয়াচ’ ছবির প্রচারে অভিনয়শিল্পীরা শিগগিরই আসবেন , প্রিয়াঙ্কা এমনটাই জানালেন। ছবিটি পরিচালনা করেছেন সেথ গর্ডন। 

নাজিব