প্রখ্যাত ব্রিটিশ গায়ক জর্জ মাইকেল আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। স্থানীয় সময় রবিবার রাত ১১টার দিকে ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারে নিজের বাসায় এই শিল্পী মৃত্যুবরণ করেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। পুলিশ বলেছে, এই মৃত্যুকে ঘিরে তারা সন্দেহজনক কোনো কিছু পায়নি।
১৯৮২ সালে সংগীতশিল্পী জর্জ মাইকেল ও অ্যান্ড্রু রিজলি গড়ে তুলেছিলেন ‘হোয়াম!'। ১৯৮৬ সালে হোয়াম ভেঙে যাওয়ার পর তিনি একক ক্যারিয়ার গড়ে তোলেন। সারাবিশ্বে তার অ্যালবামের ১০০ মিলিয়নের বেশি কপি বিক্রি হয়েছে।
এমএনজে





