নায়িকাদের গাউন, ফ্যাশন, গ্ল্যামরের মঞ্চে প্রায় অবিশ্বাস্যভাবেই আবির্ভাব হল গান্ধীজির৷ মালয়েশিয়ায় এবারও বসেছিল আইফার আসর৷
গ্ল্যামার দুনিয়ার এই সেলিব্রেশনে হঠাৎই লাগল গান্ধি ছোঁয়া৷ সৌজন্যেই অবশ্য নেহা ধুপিয়া৷ পোশাকের যে স্টাইলে তিনি হাজির হলেন তাতে অনেকেরই মনে পড়ে গেল বাপুজিকে৷
নেহার এই স্টাইল দিনভর আলোচনার বিষয় হয়ে তাকল টুইটারে৷ এই নিয়ে দ্বিতীয়বার মালয়েশিয়ায় চলছে ভারতীয় সিনেমার neha সেলিব্রেশন৷ সিনেজগতের তারারা ফ্যাশনের নানা তরিকায় মাত করছিলেন গ্রিন কার্পেট৷
সেখানেই নেহার দেখা মিলল একেবারে খাঁটি দেশি লুকে৷ পোশাক পরার ধরনে গান্ধিজিকে মনে পড়তে বাধ্য৷ টুইটারে সে তুলনা তুললেন অনেকেই৷ গ্রামের প্রেক্ষাপটে গান্ধিজির এক ছবির সঙ্গে আইফার মঞ্চে নেহার ছবি পাশাপাশি রেখে তাঁরা মনে করিয়ে দিলেন দুই স্টাইল কতখানি এক৷
এই তুলনায় চমকে গিয়েছেন নেহা স্বয়ং৷টুইটারেই তিনি জানিয়েছেন, এ তুলনার কোনও তুলনা হয় না৷ পাশাপাশি তাঁর মন্তব্য যে, গান্ধিজি নিজের সময়ের থেকে এগিয়ে ছিলেন শুধু একদিকে নয়, অনেকদিকেই৷
এআই/





