সময়ের সম্ভাবনাময় সংগীত পরিচালক ও কন্ঠ শিল্পী কাজী নওরীন 'অজানা ভালবাসা'র পর এবার ঈদুল আযহায় শ্রোতাদের জন্য নিয়ে আসছেন একটি এক্সক্লুসিভ সিঙ্গেল গান ‘নির্ঘুম কোনো রাতে’।
প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতার ব্যানারে গানটি বাজারে আসছে। ‘নির্ঘুম কোনো রাতে’ শিরোনামের গানটি লিখেছেন গীতিকার এন আই বুলবুল। কণ্ঠ দেয়ার পাশাপাশি এ গানের সুর ও সঙ্গীত পরিচালনাও করেছেন কাজী নওরীন।
গানটি প্রসঙ্গে নওরীন বলেন, ‘গল্প ভিত্তিক গান এটি। কথাগুলো হৃদয় ছুঁয়ে যাওয়ার মত। সুর ও সংগীতায়োজনেও ভিন্নতা রাখার চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লাগবে।
তিনি বলেন, 'সুর ও সঙ্গীতায়োজনে সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কাজী শুভর কণ্ঠে ঈদ উপলক্ষে আসছে ‘কি জ্বালা’ শিরোনামের একটি গান। একটি মিক্সড অ্যালবামে থাকছে গানটি।
উল্লেখ্য যে ২০০৭ সালের শেষ দিকে সঙ্গীত পরিচালক হিসাবে ক্যারিয়ার শুরু করা কাজী নওরীন উঠে আসাটা মূলত আরেক সংগীত পরিচালক দীপ্তর 'গোলকধাঁধা' অ্যালবামের মধ্য দিয়ে।
এমবিএইচ





