সালমান খানের সঙ্গে ‘সুলতান’এর কাজ গুটিয়ে ফেলেছেন। কিন্তু বিরতির কোনও গল্প নেই।
এবার নিজের প্রযোজনায় দ্বিতীয় ছবি ‘ফিলৌরি’র কাজ শুরু করে দেবেন অনুশকা শর্মা। সদ্যই শেষ হয়েছে ‘সুলতান’এর পঞ্জাব শিডিউল।
শুটিংয়ের শেষ পর্ব ছিল লুধিয়ানায়। র্যাপ-আপের পর ইনস্টাগ্রামে সেট’এর ছবিও পোস্ট করেছেন আনুশকা । যার ক্যাপশন ‘সুলতান’এর শেষ দিনের শুটিং। এরপর ‘ফিলৌরি’র ডাবল শিফট শুরু।’
ছুটি না পেলেও খাটনি নিয়ে কোনও টানাপড়েন নেই অভিনেত্রীর! আনুশকা ‘ফিলৌরি’তে প্রথমবার কাজ করছেন দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে। ছবির পরিচালনা করছেন আনশাই লাল।
আনুশকার প্রথম প্রযোজনা ‘এনএইচটেন’এর তুলনায় একেবারেই অন্য টোনের গল্প এই রোমান্টিক কমেডি।
সত্র: এবেলা





