এই সিনেমায় অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তারিক আনাম খান, আরমান পারভেজ মুরাদ, লুৎফর রহমান জর্জ, সেরা যামান, ফারুক আহমেদ, স্বাধীন খসরু, ডা. এজাজ, শবনম পারভিন, প্রাণ রায়, জামিল হোসেন, সোমা ফেরদৌস, সাদাফ, রকিব হোসেন ইভন, মাখনূন, সোহেল মন্ডল, আমিন আজাদ, শামীম হোসেন, অর্ণব খানসহ আরও অনেকে।
‘রং ঢং’সিনেমার পরিচালক আহসান সারোয়ার বলেন,‘রং ঢং’সিনেমাটি মুক্তির আগেই সিনেমাপ্রেমীদের কাছ থেকে যতোটা সাড়া পেয়েছি যা ‘রং ঢং’ সিনেমাটি সেন্সর বোর্ডে আটকে যাওয়ায় ঠিক ততোটাই চিন্তিত হয়ে পড়েছিলাম। একটা সিনেমা মুক্তি না পাওয়া পর্যন্ত একজন পরিচালকের মানসিক অবস্থা ভাষায় প্রকাশ করে বোঝানোটা একটু কঠিন ব্যাপার। কিন্তু আপিল বিভাগের রায়ে অবশেষে ‘রং ঢং’ সিনেমাটি সেন্সর পেয়েছে এটাই এখন ইতিবাচক বিষয়।
নির্মাতা আরও বলেন, এখন মনে হচ্ছে সেন্সর সার্টিফিকেট হাতে পাওয়ার পর দায়িত্বটা যেন আরও বেড়ে গেলো। ‘রং ঢং’ সিনেমাটা শুধু আমার না, এর সঙ্গে জড়িয়ে আছে ক্যামেরার সামনে এবং পেছনে আরও অনেকে। সিনেমাটি মুক্তির দিন তারিখ এখন ঠিক হয়নি তবে আশা করছি সবাইকে সঙ্গে নিয়েই ‘রং ঢং’ সিনেমাটি খুব শিগগিরই মুক্তি দিতে পারব।
নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, বান্দরবান, গাজীপুর, সিলেটসহ আরও বিভিন্ন জায়গায় দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে চলে এই সিনেমা নির্মাণ কাজ।
সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু, পান্থ কানাই, শামীম বুলেট, রোমান্স, তাসনুভা প্রমুখ।
এনএইচ





