সম্প্রতি প্রকাশ পেয়েছে কণ্ঠশিল্পী আহমেদ মুন্নার প্রথম ইসলামিক গান ‘ইয়া রাসূল ইয়া হাবিব,।

গজলটি গাওয়ার পাশাপাশি কথা ও সুর করেছে নিজেই৷ রমজান উপলক্ষে গজলটি প্রকাশ করেছে বলে জানান তিনি।

প্রতি বছর রমজান মাস এলেই সব কণ্ঠশিল্পী ব্যস্ত হয়ে পড়েন ইসলামিক গান নিয়ে। তাদের মতে গানের পাশাপাশি ইসলামিক গান ও করা প্রয়োজন একজন শিল্পীর। মহামারী করোনার এই পরিস্থিতিতে সবাই আল্লাহ’র সেফা চান৷

এছাড়াও করোনা মুক্ত হলেই আসছে আহমেদ মুন্না’,র বেশ কিছু মৌলিক গান।

‌গান নিয়ে কন্ঠশিল্পী আহমেদ মুন্না বলেন, 'মানুষ মাত্রই সমান, ভেদাভেদ নেই। আত্মশুদ্ধির মাস রমজানে এই উপলব্ধিটা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আশা করি, গানের মূল বার্তাটুকু আমরা মনে রাখবো।'

এবিছিদ্দিক (এবিএস)