হলিউড অভিনেতা জনি ডেপের স্ত্রী অ্যাম্বার হার্ডের বিলাসী জীবনযাপনের তথ্য পাওয়া গেছে।
আদালতে উপস্থাপিত ডকুমেন্টে দেখা যায়, ৩০ বছর বয়সী হার্ড ডেপের কাছ থেকে বিচ্ছেদের আবেদন করলেও তার কাছ থেকে খোরপোষ বাবদ মাসে ৫০ হাজার ডলার বা ৪০ লাখ টাকা দাবি করেছেন। এছাড়া আইনি লড়াইয়ের খরচও চেয়েছেন তিনি।
আদালতের তথ্যে দেখা যায়, হার্ডের মাসিক আয় ১০ হাজার ডলার বা প্রায় ৮ লাখ টাকা হলেও তার মাসিক মৌলিক খরচ ৪৪ হাজার ডলার বা ৩৫ লাখ টাকা।
এর মধ্যে মাসিক ভাড়া ১০ হাজার ডলার, বিনোদন, উপহার ও অবকাশযাপনে জন্য ১০ হাজার ডলার, পোশাকের জন্য মাসে ২ হাজার ডলার এবং খাবারের জন্য ২ হাজার ডলার। এছাড়া লন্ড্রিতে মাসে খরচ ৩০০ ডলার।
আরো রয়েছে পরিবহন বাবদ মাসে ২ হাজার ডলার এবং অন্যান্য খরচ দেখানো হয়েছে মাসে ১০ হাজার ডলার।
৪০ কোটি ডলার বা প্রায় ৩২০০ কোটি টাকার সম্পদের মালিক জনি ডেপ খোরপোষ দিতে অস্বীকৃতি জানিয়েছেন।
এমআর





