জনপ্রিয় গীতিকার কবির বকুল আগের চেয়ে অনেকটাই ভালো আছেন । চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। রোববারের মধ্যে সংকটাবস্থা কেটে যেতে পারে জানিয়েছেন তারা।
কবির বকুল নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। তার স্ত্রী দিনাত জাহান মুন্নী গনমাধ্যমকে জানান, জ্বরে আক্রান্ত হয়ে ১৩ ডিসেম্বর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি হবার পর সেখানে তার অবস্থার অবনতি ঘটলে শনিবার রাতে আইসিইউতে নেয়া হয়।
জনপ্রিয় এ গীতিকার চাঁদপুরে ১৯৬৬ সালের ২১ নভেম্বর জন্মগ্রহণ করেন । গীতিকবি হবার স্বপ্ন নিয়ে ঢাকায় পা রাখেন তিনি। বিনোদন সাংবাদিকতা শুরু করেন।তিনি আজ নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দেশ বরেণ্য গীতিকার হিসেবে।গীতিকার কবির বকুল ও কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী দম্পতির সংসারে দুই কন্যা (প্রেরণা ও প্রতীক্ষা) ও এক পুত্রসন্তান (প্রচ্ছদ) রয়েছে।
নাজিব





