তিশার ছবিটি দেখে অনেকেই আঁতকে উঠেছেন। তিশার একি হাল! ইট ভাঙছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এই ছবিটি সোমবার রাতে ফেসবুকে প্রকাশ করেছেন নির্মাতা সুমন আনোয়ার।

ছবিটির ক্যাপশানে লেখা রয়েছে ‘শেফালি’। অভিনেত্রী তিশার ‘শেফালি’ নিয়ে নির্মাতা সুমন আনোয়ার বলেন, “অভিনয়শিল্পীদের তো চরিত্রের প্রয়োজনে কত রূপই ধারণ করতে হয়। অভিনেত্রী তিশা আমার ঈদের একটি নাটকে শেফালি চরিত্রে অভিনয় করছেন। নাটকটির নামও ‘শেফালি’। এতে জীবন-সংগ্রামী এক নারীর চরিত্রে দেখা যাবে তাকে। গত ৬ জুলাই নাটকটির দৃশ্যধারণ শুরু হয়েছে।

নাটকটির গল্প প্রসঙ্গে সুমন আনোয়ার বলেন, ‘নাটকে তিশাকে দেখা যাবে গ্রাম থেকে শহরে আসা একটি মেয়ের চরিত্রে। জীবন যুদ্ধে টিকে থাকার জন্য প্রতিদিন তার যে সংগ্রাম করতে হয়, সেটাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। গাজীপুর ও ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণ হচ্ছে।’

নির্মাতা আরও জানান, বৈশাখী টিভির ঈদ আয়োজনে প্রচার হবে ‘শেফালি’। এতে আরও অভিনয় করেছেন ইসরাত নিশাত, মুনিরা মিঠু, মাজনুন মিজান, শিবলু প্রমুখ।

এমএইচ