কোনো বিতর্কই দমাতে পারছে না ‘পিকে’র পথচলা। সিনেমা হলে ভাঙচুরের পরও বক্স অফিসই বলে দিচ্ছে, ভারতীয় ইতিহাসের সবচেয়ে ব্যবসা সফল ছবি হতে চলেছে আমীর খানের ‘পিকে’। ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক আয়ের সমন্বয়ে ৫০০ কোটি রুপি ছাড়িয়েছে ছবিটি। ধারণা করা হচ্ছে, আয় ৬৩০ কোটি রুপি ছাড়িয়ে যাবে। এর আগে ধুম-৩ সর্বোচ্চ ৫৪২ কোটি রুপি আয় করেছিল। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ভারতীয় সিনেমার ইতিহাসে শীর্ষ পাঁচ সর্বোচ্চ উপার্জনকারী সিনেমা এখন যথাক্রমে, ‘ধুম থ্রি’, ‘পিকে’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘থ্রি ইডিয়টস’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’।
১৯ ডিসেম্বর মুক্তি পায় ‘পিকে’। সিনেমাটি পরিচালনা করেছেন ‘মুন্নাভাই’ সিরিজ এবং ‘থ্রি ইডিয়টস’ খ্যাত রাজকুমার হিরানি। এতে আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, আনুশকা শর্মা, সুশান্ত সিং রাজপুত।
জেআই





