আজ পহেলা অগ্রহায়ণ। বাংলাদেশে প্রচলিত উৎসবগুলোর মধ্যে নবান্ন অন্যতম। নবান্ন মানে নতুন অন্ন। বাংলার ঘরে ঘরে পালিত হচ্ছে নবান্ন উৎসব।
গ্রাম বাংলায় নতুন ধান ঘরে তুলার আনন্দ নাগরিক জীবনে ছড়িয়ে দিতেই পালিত হয় এই উৎসবটি। জাতীয় নবান্ন উৎসব উদযাপন পর্ষদ এবার এ উৎসবের আয়োজন করেছে।
চারুকলার বকুলতলায় সকালে উৎসবের প্রথম পর্ব শুরু হয়ে নবান্ন শোভাযাত্রার মাধ্যমে শেষ হয় প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব একযোগে চারুকলার বকুলতলা ও ধানমন্ডি রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চে বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
নবান্ন উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলে প্রচলিত আছে অনেক অনুষ্ঠান। রংপুরের জেলাগুলোতে জামাইকে নিমন্ত্রণ করে পিঠা-পায়েস খাওয়ানো হয়। নাইওর আনা হয় মেয়েকে। খুলনা ও সাতক্ষীরা অঞ্চলে কৃষকরা মইয়না শাইল ধানের চাল দিয়ে এই উৎসব পালন করে। নেত্রকোনার হাজংরা হাতিবান্দা ধান দিয়ে ও মান্দিরা মিদিম ধানের চাল দিয়ে নবান্ন করে। এছাড়াও শেরপুর অঞ্চলের কোচ জনগোষ্ঠী পুরাবিনি ধান দিয়ে নবান্ন উৎসব করে।
মুলত নতুন ফসল ঘরে তোলা উপলক্ষে বাংলার কৃষকরা এই উৎসব পালন করে থাকেন।
নাজিব





