বিশ্বব্যাপী খেলাধুলা ও বিনোদন জগতের ব্যক্তিত্বদের মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে আছেন পপস্টার শাকিরা। ফেসবুকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় তারকা এখন এই সঙ্গীতশিল্পী।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ৮৬ মিলিয়নের বেশি ব্যবহারকারী শাকিরার ফ্যানপেজ 'লাইক' করেছেন। তাকে ফেসবুকে লাইক করেছেন ৮৬.৩ মিলিয়নের বেশি। শাকিরার পরের অবস্থানেও আছেন আরেক সঙ্গীত তারকা-রিহান্না।
ফেসবুকে নিজের জনপ্রিয়তায় অভিভূত শাকিরা স্ট্যাটাসে বলেন,'ওয়াও...এইমাত্র জানলাম সারাবিশ্বে ফেসবুক পেজে আমাকেই সবচেয়ে বেশি অনুসরণ করা হয়। আমি এখনো কিছুতেই বিশ্বাস করতে পারছি না। সবসময় চেয়েছি আমার অনেক বন্ধু থাকবে। কিন্তু এত বেশি হবে ভাবিনি...৮৬ মিলিয়ন! যারা সমর্থন করছেন তাদের ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না!
ফেসবুকের জনপ্রিয় ১০ ব্যক্তিত্বের মধ্যে সাতজনই আছেন সঙ্গীতাঙ্গনের। শাকিরার পরের অবস্থানগুলোতে আছেন রিহান্না (৮৬.২),ইমিনেম (৮৩.৯),ক্রিশ্চিয়ানো রোনালদো (৭৬.১), মাইকেল জ্যাকসন (৭১.৬),ভিন ডিজেল (৭০.১),কেটি পেরি (৬৫.৬),উইল স্মিথ (৬৪.৭), জাস্টিন বিবার (৬৪.১),লেডি গাগা (৬৩.৭)।
[b]ঢাকা, ২৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
ফেসবুকে সবচেয়ে জনপ্রিয় ৭ ব্যক্তির শীর্ষে শাকিরা
বিশ্বব্যাপী খেলাধুলা ও বিনোদন জগতের ব্যক্তিত্বদের মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে আছেন পপস্টার শাকিরা। ফেসবুকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় তারকা এখন এই সঙ্গীতশিল্পী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ৮৬ মিলিয়নের বেশি
জমি নিয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলার উত্তর আইচা বাজারে একটি ভিটার মালিকানা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত তথ্যের প্রতিবাদে সংবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী মাসুদ রানা।
ভারত থেকে ফেসবুকে হুংকার দিয়ে কোনো কাজ হবে না: বিদ্যুৎমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ভারত থেকে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে কোনো লাভ হবে না। জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা হুমকি দিয়ে সরকারের পতন ঘটানোর চেষ্টা সফল হবে না।
ফেসবুক ইনস্টাগ্রামে হঠাৎ বিভ্রাট
যুক্তরাষ্ট্রে সাময়িক বিভ্রাটের পর স্বাভাবিক হয়েছে মেটার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম। রোববার রাতে কয়েক হাজার ব্যবহারকারী দুই মাধ্যমেই সমস্যার কথা জানান।
চবি ছাত্রদল নেতাকে শোকজ জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে ফেসবুকে পোস্ট
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়কে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
মালয়েশিয়ায় প্রবাসীদের ফেসবুক ব্যবহারে সতর্কতা
ইসরাইল-ফিলিস্তিন, ইরান-ইসরাইলসহ আন্তর্জাতিক সংঘাত নিয়ে স্থানীয় আইন লঙ্ঘন করতে পারে- এমন উসকানিমূলক বা বিতর্কিত পোস্ট শেয়ার বা প্রচার না করতে বাংলাদেশি প্রবাসীদের সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
















