'স্বল্পদৈর্ঘ্য প্রেম কাহিনি' নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন ছোটপর্দার জনপ্রিয় জুটি শখ-নিলয়। আজ (বৃহস্পতিবার) থেকে নাটকটির শুটিং শুরু হয়েছে।

রুম্মান রশীদ খানের চিত্রনাট্যে এটি পরিচালনা করছেন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক সাফি উদ্দিন সাফি।

নাটকে শখ নিলয় ছাড়াও আরও অভিনয় করছেন- ইরিন আফরোজ, সমাপ্তি মাশুক, সৈয়দ হাসান ইমাম, কাজী উজ্জ্বল, আনন্দ খালেদ।

চলচ্চিত্র পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনির মতো নাটক 'স্বল্পদৈর্ঘ্য প্রেম কাহিনি' সবার মন জয় করে নেবে বলে আশা চিত্রনাট্যকার রুম্মান রশীদ খানের।

নাটক নির্মাণ প্রসঙ্গে সাফি উদ্দিন সাফি জানালেন, দীর্ঘদিনের অনুরোধেই নাটক নির্মাণে হাত দিয়েছেন তিনি। তাছাড়া এবার ঈদে তার পরিচালনায় কোনও সিনেমা মুক্তি পাবে না বলেই ভক্তদের কথা চিন্তা করে নাটক নির্মাণ করছেন।

এমআর