এই হুমকি আর আতঙ্কের মাঝেই সালমান খান বিক্রি করে দিলেন মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টে অবস্থিত নিজের একটি বিলাসবহুল ফ্ল্যাট। ১,৩১৮ বর্গফুট আয়তনের এই ফ্ল্যাটটি ৫.৩৫ কোটি রুপিতে বিক্রি হয়। শুধুমাত্র রেজিস্ট্রেশন খরচেই লেগেছে প্রায় ৩২ লাখ রুপি।
সালমান বর্তমানে ‘গ্যালাক্সি’ অ্যাপার্টমেন্টে তাঁর পুরনো এক কামরার ফ্ল্যাটেই থাকেন। তবে মুম্বাই শহরের বিভিন্ন এলাকায় তাঁর আরও ফ্ল্যাট রয়েছে, সঙ্গে রয়েছে পানভেলের একটি খামারবাড়ি।
‘গ্যালাক্সি’ থেকে মাত্র দুই কিলোমিটার দূরত্বে অবস্থিত এই ফ্ল্যাটটি বিক্রির পেছনে কি নিরাপত্তাজনিত কারণ, নাকি অন্য কিছু—তা এখনো স্পষ্ট নয়। তবে এই সময় ও প্রেক্ষাপটে ফ্ল্যাট বিক্রি করায় নানা প্রশ্ন উঠছে সালমান ভক্তদের মধ্যেও।
প্রসঙ্গত, সালমানের ঘনিষ্ঠ বন্ধু ও রাজনীতিবিদ বাবা সিদ্দিকিকেও সম্প্রতি গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় সালমানের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্ট এলাকায় শাহরুখ খান, আলিয়া ভাট, কৃতি শ্যাননের মতো অনেক তারকাই বসবাস করেন। তাই এই অভিজাত এলাকায় সালমানের ফ্ল্যাট বিক্রির সিদ্ধান্ত অনেকে নিরাপত্তা সংশ্লিষ্ট বলেই মনে করছেন।
এনএইচ