হলিউডের বিখ্যাত সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘স্টার ট্রেক’-এ চেকভ চরিত্রে অভিনয় করা প্রতিভাবান অভিনেতা আন্তন ইয়েলচিন মাত্র ২৭ বছর বয়সে আকস্মিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন।
সোমবার সকালে লসএঞ্জেলেসে তিনি নিজ বাড়ির সামনে তারই গাড়ির আঘাতে নিহত হন।
রাশিয়ান বংশোদ্ভূত এ অভিনেতা তার গাড়ির পেছনে দাঁড়িয়ে ছিলেন। গ্যারেজ থেকে বের করার সময় স্বয়ংক্রিয় গাড়িটি তাকে ধাক্কা দিয়ে দেয়ালে পিষে ফেলে। নিজের গাড়িতে এভাবেই চলে গেল ইয়েলচিনের জীবন।
২০১১ সালে ‘লাইক ক্রেজি’ চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন এ অভিনেতা। তিনি ২০১৩ সালে মুক্তি পাওয়া স্টার ট্রেক ইনটু ডার্কনেস সিনেমায় অভিনয় করে সাড়া ফেলেন।
আগামী মাসে তার স্টার ট্রেক বিয়ন্ড চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এমআইএস





