দেশের টেলিভিশন দর্শকরা যখন ভারতীয় সিরিয়ালে বুদ, তখন দেশি টিভিগুলো বিদেশি সিরিজের বা্ংলা ডাবি্ং নিয়ে দর্শক ধরার চেষ্টা করছে। বহুল প্রচারিত বিদেশি সিরিজ ‘সুলতান সুলেমান’এর সফলতার পর দেশি টিভিগুলো বিদেশি সিরিজের প্রতি আগ্রহী হয়ে উঠছে ।
আর এই প্রতিযোগিতায় নতুন যুক্ত হচ্ছে চ্যানেল আই । চ্যানেলটি তুরস্কের সিরিয়াল ‘লুকোনো ভালোবাসা’ প্রচারের ঘোষণা দিয়েছে।বিশ্বের ৭৩টি দেশে প্রচারিত ‘লুকোনো ভালোবাসা’ বিখ্যাত টার্কিশ সাহিত্যিক হালিদ জিয়া ওসাকলিগিলের ১৮৯৯ সালের জনপ্রিয় উপন্যাস ‘আস্ক আই মেমনু'।
১০ নভেম্বর থেকে প্রতি বুধ,বৃহস্পতি এবং শুক্রবার রাত ৮টায় বাংলায় প্রচার হবে চ্যানেল আই এর পর্দায়্ ।একই সময়ে এসএ টিভি ‘ইউসুফ জুলেখা’ ও আরটিভি ‘সিনড্রেলার বোন’ নামে দক্ষিণ কোরিয়ান একটি সিরিজ প্রচারের ঘোষণা দেয়। টিভি চ্যানেলে বিদেশি সিরিজ প্রচারের আধিক্য দেখা দেওয়ায় বিনোদন অঙ্গনের বেশ কয়েকটি সংগঠন প্রতিবাদমুখর হয়ে উঠেছে।
দেশীয় চ্যানেলে বিদেশি অনুষ্ঠান/সিরিজ প্রচার বন্ধ, মধ্যস্বত্বভোগীদের হস্তক্ষেপ নিয়ন্ত্রণ, দেশের টেলিভিশন শিল্পে বিদেশি কলাকুশলীদের অবৈধভাবে কাজ বন্ধ করা, টেলিভিশন শিল্পের সর্বক্ষেত্রে এ.আই.টির যৌক্তিক হার নির্ধারণ করা এবং ডাউন লিংক চ্যানেলের মাধ্যমে বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন প্রচার বন্ধ করার দাবি জানিয়েছে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও)।
উল্লেখ্য, নব্বইয়ের দশকে বেশ কিছু বিদেশি টিভি সিরিজ এদেশে জনপ্রিয়তা পায়। সম্প্রতি দীপ্ত টিভিতে তুরস্কের ‘সুলতান সুলেমান’ জনপ্রিয় হবার পর মাছরাঙা টিভি ‘সোর্ড অব টিপু সুলতান’ ও জিটিভি ‘আলিফ লায়লা’ নতুন করে প্রচারের ঘোষণা দেয়।
নাজিব





