কন্যা সুহানার জন্য বই লিখবেন বলিউডের বাদশা শাহরুখ খান। একটি রিয়েলিটি শোতে এসে এমনটাই জানালেন কিং খান। তাঁর ১৪ বছরের কন্যা সুহানা আসতে চান অভিনয়ের জগতে। তাই মেয়েকে সব রকমভাবে ভালো অভিনেত্রী হয়ে ওঠার জন্য সাহায্য করতে প্রস্তুত বাবা শাহরুখ। সেই কারণেই মেয়ের জন্য একটি অভিনয় শেখার বই লিখবেন বলে ঠিক করেছেন বলিউডের রোমান্সের কিং।
তিনি এই শোটিতে জানান, এখনকার অভিনেত্রীদের মধ্যে মেয়ের সব থেকে বেশি পছন্দ দীপিকা পাডুকোন এবং অনুষ্কা শর্মাকে। শাহরুখ খান মেয়ের জন্য যে বইটি লিখবেন তাঁর নাম দেবেন ‘ টু সুহানা অন অ্যাকটিং ফ্রম পাপা’। এই বইটিতে লেখা থাকবে ভালো অভিনয় করার কিছু টিপস এবং শাহরুখের নিজের অভিনয়ের অভিজ্ঞতা যা পড়ে মেয়ে কিছুটা হলেও অভিনয়ের বিষয়ে শিখতে পারবে বলে আশা করছেন কিং খান।
এই শোতে ‘চাক দে ইন্ডিয়া’র নায়ক জানান যে তিনি নিজের অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে একটি জীবনী লেখা শুরু করেছেন নাম ‘টোয়েন্টি ইয়ারস অব অ্যা ডিকেড’। এই বইটির মুখবন্ধ লিখেছেন বিখাত পরিচালক মহেশ ভাট।
শাহরুখ আশা করছেন বইটি লেখা আগামী দুই বছরের মধ্যে শেষ হয়ে যাবে এবং তাঁর ভক্তদের অবশ্যই পছন্দ হবে।
ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





