নতুন গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। তুমি শিরোনামের এই গানে তার সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী ইভান শেখ। এমনটাই জানিয়েছেন এই গানের সুরকার।
আমায় তুমি করেছো গ্রহণ শিরোনাম এ গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ।
এ প্রসঙ্গে রেজওয়ান শেখ বলেন, ‘গতকাল ধানমন্ডিতে আমার স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটি অনেক মেলোডিয়াস। বর্তমান সময়ের শ্রোতাদের কথা মাথায় রেখেই সুর-সংগীতায়োজন করেছি। ন্যানসি আপু ও ইভান চমৎকার গেয়েছেন। আশা করি, শ্রতাদের গানটি ভালো লাগবে।’
রোমান্টিক ঘরানার এই গানের মিউজিক ভিডিও এখনো নির্মিত হয়নি। খুব শিগগিরই ভিডিও নির্মাণের কাজ শুরু করবেন বলেও জানান তিনি।
স্টুডিওতে ন্যানসির ডানে ইভান ও রেজওয়ান শেখ
কিছুদিন আগে ন্যানসির ‘ভালোবাসো বলেই’ শিরোনামের নতুন অ্যালবাম প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি চলচ্চিত্রের প্লে-ব্যাক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এদিকে সম্প্রতি ন্যানসি জানিয়েছেন তাদের ঘর আলো করে আসছে নতুন অতিথি। নতুন অতিথির অপেক্ষায় এখন তার দিন কাটছে।
এমই





