দেশে প্রথমবারের মত শুরু হতে যাচ্ছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইকবাল এইচ জে’র ব্যতিক্রমধর্মী আধ্যাত্বিক লাইভ গানের আসর ‘An Spiritual Evening with Iqbal HJ’।
শুক্রবার সন্ধ্যা ছয়টায় রাজধানীর বেইলী রোডস্থ ‘গাইড হাউজ অডিটোরিয়ামে’ হতে চলেছে এ আসরটি।
এতে এককভাবে সঙ্গীত পরিবেশন করবেন লন্ডনপ্রবাসী এবং বর্তমান সময়ের সূফী গানের জনপ্রিয় শিল্পী ইকবাল এইচ জে।
সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া কনসার্টের শুভেচ্ছা মূল্য রাখা হয়েছে পাঁচশ টাকা। এছাড়া স্টুডেন্টদের জন্যে রয়েছে ৫০% ডিসকাউন্ট।
অনুষ্ঠানে শিল্পীর একক গানের এ্যালবাম ‘make your friend’ এর মোড়ক উন্মোচনও করা হবে। পুরো অনুষ্ঠানের সঙ্গীত পরিচালনায় থাকবেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক পারভেজ জুয়েল।
ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানের আয়োজন করেছেন এরাউজার রেকর্ডস এবং চেঞ্জ ফাউন্ডেশন বাংলাদেশ। বিদেশের মাটিতে থেকেও শিল্পী নিজের দেশ ও দেশীয় সংস্কৃতি নিয়ে কাজ করে যাচ্ছেন।
উল্লেখ্য, অনুষ্ঠান শুরুর পূর্বেও টিকেট সংগ্রহ করা যাবে।
এআইজে





