এর মধ্যে নতুন সুখবর দিলেন এ অভিনেতা। আবারও বড়পর্দার জন্য কাজ করতে যাচ্ছেন শ্যামল মাওলা। নতুন সিনেমাটির নাম ‘পাপী’। এটি পরিচালনা করবেন নির্মাতা সুলতান মজুমদার। সিনেমাটিতে শ্যামল মাওলার সঙ্গে জুটি হয়েছেন স্নিগ্ধা ও জিম।
নির্মাতা জানান, থ্রিলার ঘরনার এ সিনেমাটিতে দর্শক ভিন্ন কিছু পাবে। পাশাপাশি শ্যামল মাওলা এরই মধ্যে অভিনয় দিয়ে নিজের জাত চিনিয়েছেন। সব কিছু মিলেয়ে দর্শক চমৎকার একটি সিনেমা দেখতে পারবেন। জানা গেছে, আগামী ১৫ জুন থেকে লক্ষীপুরের রামগঞ্জে সিনেমাটির শুটিং শুরু হবে।
এবি





