প্রথমবারের মতো ঢাকায় আসছেন দীপিকা পাড়ুকোন। ইউনিলিভার বাংলাদেশ তাকে নিয়ে আসছেন। লাক্সের আয়োজনে একটি ফ্যাশন শোতে অংশ নেবেন ২৯ বছর বয়সী এই অভিনেত্রী।
পণ্যটির বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। এখন ফেসবুকে ও টিভি বিজ্ঞাপনে দীপিকার ঢাকায় আসার প্রচারণা চালানো হচ্ছে।
আয়োজকদের একটি সূত্র জানিয়েছে, অনুষ্ঠানে সাধারণ দর্শকরাও দীপিকার সঙ্গে দেখা করার সুযোগ পাবেন!
এআর





