প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টি মাল্টিমিডিয়ার হাত ধরেই শোবিজ অঙ্গনে পা রেখেছিলেন মাহিয়া মাহি। তার পর একই প্রতিষ্ঠানের ছবিতে ধারাবাহিকভাবে অভিনয় করতে দেখা গেছে তাকে।

কিন্তু হঠাৎই মাহির সাথে জাজ এর বৈরী ভাব। অতপর বৈরী সম্পর্কের বরফ গলছে এবং জাজের নতুন ছবিতে মাহিকে দেখা যেতে পারে দেবের বিপরীতে।

জাজ মাল্টিমিডিয়ার বিশ্বস্ত সূত্রে জানা যায়, এ প্রযোজনা প্রতিষ্ঠানের পরবর্তী ছবিতে অভিনয় করবেন দেব। আর নায়িকা হিসেবে থাকতে পারেন মাহি। কারণ যৌথ প্রযোজনার এ ছবিটির অপর প্রযোজক এস কে মুভিজের অন্যতম পছন্দে আছেন নায়িকা।

বিষয়টি নিয়ে জাজের চেয়ারম্যান আবদুল আজিজের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘দেবের সাথে আমাদের কথাবার্তা চূড়ান্ত। এখন শুধু আনুষ্ঠানিক চুক্তি বাকি।’ তবে মাহির বিষয়ে নিশ্চয়তা তিনি দেননি। তিনি জানালেন, পরিচালক কিংবা নায়িকা কোনো কিছুই এখনো ঠিক হয়নি।

তবে সূত্র জানায়, মাহিকে পছন্দ এস কে মুভিজের অশোক ধানুকার। সম্প্রতি এক সাক্ষাৎকারেও ইঙ্গিত পাওয়া গিয়েছিল। সেখানে তিনি বলেন, ‘কলকাতায় বাংলাদেশের অন্য কোনো নায়িকার ছবিই তেমনভাবে আলোচনায় আসেনি।

অন্য দিকে মাহির ‘অগ্নি’ বেশ ভালো চলেছে।

যদিও তার ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ অতটা ভালো চলেনি। তাই মাহিকে নিয়ে চিন্তাভাবনা আছে। বিষয়টি নিয়ে মাহির সাথে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

 

এমআইএস।