রাজধানীর আর্মি স্টেডিয়ামে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হচ্ছে পৃথিবীর বৃহত্তম শাস্ত্রীয় সংগীতের আসর। শাস্ত্রীয় সংগীতের পুনর্জাগরণ এবং বিদেশে বাংলাদেশের পরিচয় তুলে ধরতে গুরুমুখী এ বিদ্যা পরিবেশনের মধ্য দিয়ে ঢাকার আকাশকে সুরের মাধুরীতে ভরিয়ে তুলবেন দেশ-বিদেশের খ্যাতিমান শিল্পীরা।
গেল দু’বছরের মতো নগরের সংগীতপিপাসু মানুষ মেতে উঠবে ভিন্ন স্বাদের উন্মাদনায়।
আন্তর্জাতিক এই সংগীত আসরে বাংলা গানের সুদীর্ঘ ঐতিহ্য বিশ্বাঙ্গনে তুলে ধরতে এ বছরের উৎসবের প্রথম দিনের অধিবেশন শুরু হবে ৪০ জন প্রথিতযশা বাংলাদেশী শিল্পীর সম্মেলক গান।
এ বছর বাংলা গানের সম্মিলিত পরিবেশনার সংগীতায়োজন করছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় সংগীত পরিচালক ফুয়াদ নাসের বাবু।
উদ্বোধনী পর্ব শেষে শাস্ত্রীয় সংগীতের বিভিন্ন পরিবেশনায় অংশ নেবেন পণ্ডিত অজয় চক্রবর্তী, রাজরূপা চৌধুরী, রুচিরা কেদার, বিদুষী মালবিকা সারুক্কাই, দেবাশীস ভট্টাচার্যসহ দেশ বিদেশের প্রতিশ্রুতিশীল শিল্পীরা।
এ ছাড়াও বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবে বাংলাদেশের ২৬ জন শিল্পী মূল অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন। তাদের সঙ্গে যন্ত্রানুষঙ্গে থাকবেন আরও ১৯ জন।
সদ্য প্রয়াত পণ্ডিত রামকানাই দাসের ছাত্রী সুপ্রিয়া দাশও একক সংগীত পরিবেশন করবেন।
ইআর





