শরিফুল-মিম জুটির এই সিনেমা দুটি দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়। কিন্তু তাদের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তোলেন পরিমনি।
এরপর এই জুটিকে নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। এমনও শোনা যায় যে, পরীর আপত্তির কারণে রাজ-মিম পরবর্তীতে একসঙ্গে সিনেমা না করার সিদ্ধান্ত নেয়। যদিও এই গুঞ্জন উড়িয়ে দেন পরিমনি। স্বামীকে নিয়ে একটি ‘টক শো’-এর অতিথি হিসেবে এসেছিলেন অভিনেত্রী।
সেখানেই পরিমনিকে প্রশ্ন করা হয়, তবে কি তার জন্যই ভেঙে গেল রাজ ও মিমের জুটি? জবাবে পরিমনি বলেন, ‘এগুলো সম্পূর্ণ বাজে কথা। তাছাড়া মিম হঠাৎ করে একদিন বলে দিলো, সে আর কাজ করবে না রাজের সঙ্গে। সেটা তো কোনো সমাধান নয়।’
পরিমনি আরও যোগ করেন, ‘এমন গায়ে পড়া মানুষ আমার মোটেও পছন্দ নয়।’ নায়িকা আরও জানান, মিম যত না রাজের ঘনিষ্ঠ ছিলেন, তারচেয়েও বেশি ঘনিষ্ঠ ছিলেন তার। পরিমনি চান তারা আবারও একসঙ্গে কাজ করুক। কারণ পর্দার সামনে তাদের জুটি পরিমনির ভীষণ প্রিয়।
তবে এই কথোপকথন চলাকালীন শরিফুল রাজ পুরোই চুপ ছিলেন। এ প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করেননি।
২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরিমনি ও অভিনেতা শরিফুল রাজ। এরপর ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। আর ২০২২ সালের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা।
অন্যদিকে, গত বছরের ৪ জানুয়ারি সনি পোদ্দারকে বিয়ে করেন বিদ্যা সিনহা মিম। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে মালাবদল করেন এই জুটি।
এন





