সোমবার (১৪ আগস্ট) বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।
তাসনিয়া ফারিণ জানান, তার স্বামীর নাম শেখ রেজওয়ান। গত ১১ আগস্ট ঘরোয়া আয়োজনে তাদের আকদ সম্পন্ন হয়েছে। সবকিছুই দ্রুত আয়োজন করা হয়েছে। কারণ তার স্বামী বর্তমানে দেশের বাহিরে কাজের কারণে ব্যস্ত রয়েছেন।
গুঞ্জন ছিল এক অভিনেতা-গায়কের সঙ্গে প্রেম করছেন তাসনিয়া ফারিণ। এ নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে গণমাধ্যম, জোর চর্চা হয়েছিল। তারা দুজনেই অবশ্য বিষয়টিকে ভিত্তিহীন গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছেন। সোমবার (১৪ আগস্ট) বিকেলে সেই গুঞ্জন অধ্যায়ের পুরো সমাপ্তি টেনে একেবারে নতুন, চমকপ্রদ তথ্য জানালেন ফারিণ।
গত ১১ আগস্ট পারিবারিক আয়োজনে ছোট পরিসরে আকদ সেরেছেন তাসনিয়া ফারিণ। পাত্রের নাম শেখ রেজওয়ান। তিনি ভিনদেশে কর্মরত রয়েছেন। দীর্ঘ সাড়ে আট বছর প্রেমের পর সম্পর্ককে পূর্ণতা দিলেন তারা।
এমবি





