নতুন নায়িকা নিয়ে কাজ করার অভিজ্ঞতা সবসময় ধরে রাখেন সালমান খান। এবার এই স্বভাবটা হাতড়িয়ে নিলো আমির খান।মোনালি ঠাকুর একদম পুরাতন অভিনেত্রী না হলেও আমির খানের সাথে কিন্তু প্রথম। এবার মোনালি ঠাকুর এবং আমির খানকে একসঙ্গে কাজ করতে দেখা যাবে ।
‘দঙ্গল’এর পর আমিরের পরবর্তী ছবি ‘সিক্রেট সুপারস্টার’। যেখানে আমিরকে একজন সংগীত পরিচালকের ভূমিকায় দেখা যাবে। এই ছবিতেই আমিরের সঙ্গে কাজ করবেন মোনালি। গায়কের ভূমিকাতেই দেখা যাবে তাঁকে। তবে মুখ্যচরিত্রে মোনালি নন। ‘দঙ্গল’এ আমিরের মেয়ের চরিত্রে যে তিনজন অভিনয় করেছেন, তাঁদের কোনও একজন থাকবেন সেখানে। যদিও ‘সিক্রেট সুপারস্টার’ নিয়ে খুবই উৎসাহী মোনালি।
জেড





