আমি দল হিসেবে ব্রাজিলকে যেমন পছন্দ করি। তেমন খেলোয়াড় হিসেবে আমার সবচেয়ে পছন্দ মেসিকে। যার ফলে দুদলের প্রতিই আমার সমান আগ্রহ এবং সমর্থন রয়েছে শুরু থেকেই। চলতি বিশ্বকাপ নিয়ে এভাবেই মন্তব্য করলেন অপু বিশ্বাস।
তিনি বলেন, ব্রাজিল-চিলির শ্বাসরুদ্ধকর খেলা দেখলাম। উফ! মনে হয়েছে বিশ্বকাপ ফাইনাল দেখেছি। শেষ পেনাল্টি কিক পর্যন্ত ছিল অনিশ্চয়তা। ইয়েস! শেষ বিচারে ব্রাজিলই জিতেছে। তবে ব্রাজিলের এই জয়ে মান বাঁচলেও মনটা ভরেনি। কারণ, চিলির সঙ্গে জিততে হলে ব্রাজিলের এতোটা ঘাম ঝরাতে হবে এটা মানতে পারছি না। তবে এই খেলায় রেফারির আচরণ ব্রাজিলের অনুকূলে ছিল না। এটা দুঃখজনক।
অপু বিশ্বাস বলেন, ব্রাজিল দ্বিতীয় রাউন্ড পেরিয়ে গেছে। আর্জেন্টিনাও মেসি জাদুতে পৌঁছে কোয়ার্টার ফাইনালে। তবে এটাও ঠিক, যতদূর পেপার-পত্রিকায় পড়ে জেনেছি এবার সবচেয়ে স্ট্রং টিম জার্মানি। শক্ত প্রতিপক্ষ ছাড়া কোয়ার্টার-সেমিফাইনাল জমবে না।
কারণ, খেলায় যদি হাড্ডাহাড্ডি লড়াই না হয় তাহলে সেই খেলা দেখে কোন মজা নেই। যেমন মজা পেয়েছি ব্রাজিল-চিলির খেলা দেখে।
ঢাকা, ৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





