বাংলাদেশের মডেলিংয়ের সাথে সাথে যাদের নাম জড়িয়ে আছে তাদের অন্যতম দু’জন হচ্ছেন নোবেল ও মৌ। একসঙ্গে বহু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন এই দুই তারকা। একসঙ্গে নাটক-টেলিফিল্মেও কাজ করেছেন তারা দু’জন।
এক যুগ পর নতুন একটি বিজ্ঞাপনে আবারো জুটিবদ্ধ হয়ে কাজ করছেন বিজ্ঞাপনে সেরা জুটি নোবেল-মৌ।
রবিবার এমনটাই নিশ্চিত করে জানালেন নোবেল। সেলফোন কোম্পানি ‘রবি’র একটি বিজ্ঞাপনে তারা দু’জন একসঙ্গে কাজ করছেন। আজ সারাদিন রাজধানীর একটি শুটিং লোকেশনে বিজ্ঞাপনটির শুটিং হয়।
নোবেল বলেন,বহুদিন পর মৌ’র সঙ্গে বিজ্ঞাপনে কাজ করছি। সতিই ভীষণ ভালোলাগা কাজ করছে। আশাকরি বিজ্ঞাপনটিতে যে নতুনত্ব আমরা আনার চেষ্টা করেছি তা দর্শকের অনেক ভালোলাগবে।
মৌ বলেন, নোবেল ভাইয়ের সঙ্গে বিজ্ঞাপনে কাজ করাটা সবসময়ই আনন্দের। দেখতে দেখতে এক যুগ চলে গেছে, ভাবতেই পারিনি। আশাকরি নতুন বিজ্ঞাপনটিও দর্শকের মনে নাড়া দিবে।
নোবেল জানান, তাদের নতুন বিজ্ঞাপনটি শিগগিরই বিভিন্ন চ্যানেলে প্রচার হবে। কৌশিক শংকর দাশের নির্দেশনায় ‘লাভ ফাইনালি’নাটকে সর্বশেষ একসঙ্গে অভিনয় করেছেন নোবেল ও মৌ।
Lonely Day, Lonely Nigh- আফজাল হোসেনের নির্দেশনায় ‘আজাদ বলপেন’র এই আইয়ুব বাচ্চুর গাওয়া এই জিঙ্গেলটি এখনো মানুষের হৃদয়ে গেঁথে আছে। নোবেলের প্রথম ব্যাপক দর্শকপ্রিয় বিজ্ঞাপন এটি। এরপর বহু বিজ্ঞাপনে মডেল হয়ে কাজ করেছেন। হয়েছেন মডেলিং জগতের রাজপুত্র।
অন্য দিকে মৌও বহু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে এ দেশের মানুষের কাছে হয়ে আছেন একজন আদর্শ মডেল।
এমআইএস।





