জনপ্রিয় মডেল ও অভিনেত্রী ঈশিকা খান সন্তানের মা হলেন। রোববার লন্ডনের এসটি হেলিয়ার হাসপাতালে তিনি ছেলে সন্তান জন্ম দেন। ফেসবুকে মা হওয়ার খবর নিজেই জানিয়েছেন ঈশিকা।
বর্তমানে মা-ছেলে দু’জনেই সুস্থ আছেন বলেও জানিয়েছেন তিনি।
সিলেটের ছেলে কায়সার খানের সঙ্গে চলতি বছরের ১ এপ্রিল পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঈশিকা। এর কিছুদিন পর স্বামীর সঙ্গে লন্ডন পাড়ি জমান এ অভিনেত্রী। পেশাগত কারণে তার স্বামী লন্ডনেই থাকেন। ঈশিকা আসছে বছর দেশে ফিরে আবারও নাটক ও বিজ্ঞাপনে কাজ করবেন বলে জানান তিনি।
নাজিব





