৮০  দশকের মিষ্টি মুখের নায়িকা বিন্দিয়া গোস্বামী। তার ‘গোলমাল’, ‘শান’, ‘খাট্টা-মিঠা’ বিপুল হিট করেছিল। ছবিতে একদা তাঁর উপস্থিতিছিল অনিবার্য। মায়ের মতোই এবার রুপালি পর্দায় আত্মপ্রকাশ করছেন বিন্দিয়ার কন্যা নিধি।

১৯৭৯ সালে মুক্তি প্রাপ্ত বিখ্যাত ছবি ‘গোলমালে’র মিষ্টি মুখের নায়িকা বিন্দিয়া গোস্বামী দর্শকের বেশ ভালই মনে ধরেছিল। তারপরে হাতে গোনা কয়েকটি ছবি করে বিন্দিয়া বিদায় নেয় ছবির দুনিয়া থেকে। নিজের মেয়ে নিধিকে নায়িকা বানানোর চেষ্টায় এখন বেশ ব্যস্ত ‘গোলমালে’র নায়িকা ।

পারিবারিক ব্যানার জে পি ফিল্মস-এর নতুন ছবিতে নায়িকা হিসেবে দেখা যাবে মায়ের মতোই সুন্দরী নিধিকে। বিশ্বস্ত সূত্রে খবর রয়েছে, বিন্দিয়া চান তাঁর কন্যা এমন ধরনের ছবি করুক যা পরিবারের সাথে বসে দেখা যায়, অর্থাৎ মেয়েকে নিজে যে ধরনের চরিত্রে অভিনয় করেছেন সেই ধরনের চরিত্রেই মেয়ে অভিনয় করুক।

ঢাকা, ৩ জুলাই (টাইনিউজবিডি.কম)//এসআর