'পপ কিং' নামেই সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছিলেন মাইকেল জ্যাকসন। মার্কিন এই শিল্পী একাধারে সঙ্গীত, নৃত্যশিল্পী, গীতিকার ও অভিনেতা ছিলেন। কোটি ভক্তদের হৃদয় ভেঙ্গে ২০০৯ সালের (২৫ জুন) ৫০ বছর বয়সে পরপারে পাড়ি জমান এই পপ সম্রাট।
বিশ্বের মানুষ এই সত্যটাই জেনে আসছেন। কিন্তু বিশ্বখ্যাত এ সংগীতশিল্পীর হাজারো ভক্ত আছেন যারা এখনো মনে করছেন বেঁচে আছেন মাইকেল জ্যাকসন।
মাইকেল জ্যাকসন বেঁচে আছেন এই গুঞ্জন প্রায়ই শোনা যায়। এ গুঞ্জনের পালে নতুন করে হাওয়া দিয়েছে সম্প্রতি এ পপ তারকার মেয়ে প্যারিস জ্যাকসনের একটি সেলফি।
সম্প্রতি ইন্সটাগ্রামে একটি সেলফি পোস্ট করেন প্যারিস। গাড়িতে বসে তোলা সেই ছবির পেছনে দেখা যায় একটি মানুষের অবয়ব।
মাথায় হ্যাট পরা সেই অবয়ব দেখে ভক্তদের ধারণা এটি আর কেউ নন মাইকেল জ্যাকসন। এরপর এই তারকা বেঁচে আছেন এ নিয়ে ছবির নিচে অসংখ্য মন্তব্য করতে থাকেন তার ভক্তরা।
পাশাপাশি ছবিটি নিয়ে শুরু হয় নানা যুক্তিতর্ক উপস্থাপন। তবে ধারণা করা হচ্ছে- এটি মাইকেল নন বরং পোশাকের স্তুপকে মাইকেল বলে ভুল করছেন ভক্তরা।
এর আগে গত মে মাসে একটি ভিডিও প্রকাশিত হয়েছিল। ‘মাইকেল জ্যাকসন অ্যাপেয়ার্স আফটার সেভেন ইয়ার্স (২০১৬) উইথ প্রুফ’ শিরোনামের একটি ভিডিওতে বলা হয় কানাডা অথবা আফ্রিকার কোনো এক স্থানে লুকিয়ে আছেন মাইকেল।
এছাড়া এমন গুঞ্জন শোনা যায়, জ্যাকসনের প্রিয় সম্পত্তি ও বাসস্থান ‘নেভারল্যান্ড র্যাঞ্চ’ কে ঘিরে। স্থানীয় মানুষরা নাকি ‘নেভারল্যান্ড র্যাঞ্চ’-এখনো মাইকেল জ্যাকসনের আত্মা দেখতে পান।
মাইকেল জ্যাকসনের এই বাড়ির উল্টোদিকে বাস করেন এক ব্যক্তি জানিয়েছেন, মৃত্যুর পরে মাইকেল এখনো ওই বাড়িতে ভূত হয়ে ঘুরে। মাঝেমাঝেই রাতে নাকি জ্যাকসনের ঘর থেকে অদ্ভূত আওয়াজ আসে।
শুধু তাই নয়, এক মার্কিন ওয়েবসাইট আবার জানিয়েছে, সিসিটিভি ফুটেজে নাকি মৃত্যুর পরেও মাইকেল জ্যাকসনের ছায়া দেখা গিয়েছে।
উল্লেখ্য, ১৯৫৮ সালের ২৯ আগস্ট যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের গ্যারি নামের এক গ্রামে জম্নগ্রহণ করেন তিনি এই পপ সম্রাট।
তার ভাই জারমাইন জ্যাকসনের হাত ধরে ২০০৮ সালের ২২ নভেম্বর ইসলাম ধর্ম গ্রহন করেন মাইকেল জ্যাকসন।
পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বহুল প্রচারিত এলবামের সঙ্গীত শিল্পীদের তিনি অন্যতম। জ্যাকসন পরিবারের ৭ম সন্তান মাইকেল মাত্র ৫ বছর বয়সে ১৯৬৩ সালে পেশাদার সঙ্গীত শিল্পী হিসাবে আত্মপ্রকাশ করেন। তিনি তখন জ্যাকসন ফাইভ নামের সঙ্গীত গোষ্ঠীর সদস্য হিসাবে গান গাইতেন।
পরিবারের অসচ্ছলতার কারণে মাইকেল জ্যাকসনকে কপিকল অপারেটর হিসেবে কারখানায় কাজ করতে হয়েছে তাকে। প্রাতিষ্ঠানিক শিক্ষার সংস্পর্সে আসতে পারেন নি জ্যাকসন। কিন্তু ৫০ বছর জীবনীতেই বিশ্বে অনন্য হয়েছেন 'পপ সঙ্গীত সম্রাট'।
মাইকেলের গাওয়া ৫টি সঙ্গীত অ্যালবাম বিশ্বের সর্বাধিক বিক্রির রেকর্ডের মধ্যে রয়েছে - অফ দ্য ওয়াল, থ্রিলার, ব্যাড, ডেঞ্জারাস এবং হিস্টরি।
এসএম





