বলিউডের ইতিহাসের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী। এখন অবশ্য অভিনয় তেমন একটা করেন না। তবে এরই মধ্যে আলোচনায় চলে এসেছে তার কন্যা জানভী। এখনও বলিউডে পা রাখেননি তিনি।
ছবিতে অভিনয়ের আগে অবশ্য ব্যক্তিগত বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের কারণে আলোচিত হয়েছেন তিনি। শুধু তাই নয়, নিজের খোলামেলা কিছু ছবিও জানভী পোস্ট করে চলেছেন টুইটারে।
বলিউডে তার অভিষেকের খবরও কম প্রকাশ হয়নি এর আগে। কিন্তু সেটি হয়নি। তবে অবশেষে করণ জোহরের নতুন ছবির জন্য কাস্ট করা হয়েছে তাকে। মারাঠি ফিল্ম ‘সাইরাত’-এর রিমেকে নায়িকার ভূমিকায় দেখা যাবে জানভীকে।
চলতি বছরে বক্স অফিসে একশ’ কোটির ব্যবসা করে সাড়া ফেলে দিয়েছিল ‘সাইরাত’। আঞ্চলিক গণ্ডি ছাড়িয়ে তার খবর ছড়িয়েছিল দেশের অন্য প্রান্তেও।
এ দেশ থেকে সেরা বিদেশি ছবির অস্কার মনোনয়নের দৌড়েও কড়া টক্কর ছিল ‘সাইরাত’-এর। বলিউড প্রযোজকরা যে এই ‘সাইরাত’ এর পেছনে ঝাঁপাবেন না তা তো হতেই পারে না।
সেই তালিকায় ছিলেন করণ জোহরও। শোনা যাচ্ছে, আগামী বছরের শুরুতেই এর রিমেক তৈরিতে মন দেবে করণের ধর্ম প্রোডাকশন। আর সেখানেই নায়িকা হিসেবে দেখা যাবে জানভীকে।
মাহমুদ.





