সালমানের বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা না চাইলে সমন জারি করা হবে বলে হুমকি দিয়েছে জাতীয় মহিলা কমিশনের প্রধান ললিতা কুমার।
উল্লেখ্য, নিজেকে 'ধর্ষিতা নারীর' সঙ্গে তুলনা করে বিতর্কের জন্ম দিয়েছেন বলিউড তারকা সালান খান। সালমান খান বলেছিলেন, ছবির শ্যুটিং এতো বেশি কষ্টকর যে, মাঝে মাঝে নিজেকে ধর্ষিতা নারীর মতো মনে হয়।
পরবর্তীতে এই মন্তব্য প্রত্যাহার করার কথা জানালেও এই মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার জন্য এক সপ্তাহের সময় বেঁধে দিয়েছে ভারতের জাতীয় মহিলা কমিশন।
এই সময়ের মধ্যে ক্ষমা না চাইলে সালমান খানের বিরুদ্ধে সমন জারির হুমকিও দিয়েছেন কমিশনের প্রধান ললিতা কুমার।
এদিকে সালমান খানের এই বেঁফাস মন্তব্যের সমালোচনা করে তাকে ক্ষমা চাওয়া উচিৎ বলে জানিয়েছেন ক্ষমতাসীন দল বিজেপি'র মুখপাত্র শাইনা এনসি।
এমআইএস





