ঢাকার চলচিত্রের অন্যতম সফল অভিনেতা রাজীবের ১২তম মৃত্যুবার্ষিকী আজ । যিনি তার আভিনয় শৈলি দিয়ে নিজেকে নিযে গেছেন অন্য উচ্চতায় । কৃত্তিমান এই আভিনেতা ২০০৪ সালে জিবনের নাট্যমঞ্চ থেকে বিদায় নিয়েছিলেন আজকে এই দিনে।
দর্শকদের কাছে তিনি রাজীব নামেই বেশি পরিচিত।অভিনয় করেছেন প্রায় দুই শতাধিক বাংলা চলচ্চিত্রে ।অভিনয়শিল্পীদের কাছে তিনি আইডল। শুধু খলনায়ক হিসেবে সফল তা নয় ভিন্ন ভিন্ন চরিত্রেও অভিনয় করেছেন তিনি। হয়েছেন সফলও।
আর স্বীকৃতিস্বরূপ পেয়েছেন শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ।এছাড়াও অসংখ্য সম্মাননা লাভ করেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
অভিনেতা রাজীব ১৯৫২ সালের ১ জানুয়ারি পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। এই অভিনেতার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- হাঙর নদী গ্রেনেড, প্রেম পিয়াসী, সত্যের মৃত্যু নেই, স্বপ্নের পৃথিবী, আজকের সন্ত্রাসী, দুর্জয়, দেনমোহর, স্বপ্নের ঠিকানা, মহামিলন, বাবার আদেশ, বিক্ষোভ, অন্তরে অন্তরে, ডন, কেয়ামত থেকে কেয়ামত, দাঙ্গা, ভাত দে, অনন্ত ভালোবাসা, রাজা শিকদার ও বুকের ভেতর আগুন প্রভৃতি।
নাজিব





