সংগীতশিল্পী ন্যানসি গত ৪ মে তৃতীয়বারের মতো কন্যাসন্তানের মা হন তিনি। নতুন অতিথি আলিনা জাফরিনকে পেয়ে আনন্দে দিন কাটছিল ন্যানসি-জায়েদ দম্পতির। কিন্তু সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছে ন্যানসির তৃতীয় কন্যাসন্তান।

শোকাহত ন্যানসি জানান, জন্মের কয়েকদিন পরই আলীনা অসুস্থ হয়ে পড়ে। ৯ মে ময়মনসিংহ থেকে চিকিৎসার প্রয়োজনে ঢাকায় আনা হয় ওকে। রাজধানীর মহাকালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে অস্ত্রোপচারও করতে হয়েছে। হাসপাতালে ইনটেনসিভ কেয়ারে নিবিড় পর্যবেক্ষণে রাখা হলেও শেষ রক্ষা হলো না।

আলীনার মৃত্যুতে ন্যানসি ও তার শ্বশুরবাড়ির পরিবারে এখন শোকের মাতম।

নবজাতিকাকে হারিয়ে শোকে কাতর ন্যানসি। নিয়তির কথা মেনে নিয়ে তিনি বলেন, ‘আমার কোলেই ওর মৃত্যু হয়েছে। সবই আল্লাহর ইচ্ছা।’

৪ মে ময়মনসিংহের একটি হাসপাতালে নতুন অতিথি আলীনার মুখ দেখেছিলেন ন্যানসি। সেই সন্তানের দাফন সম্পন্ন করতে ময়নসিংহের উদ্দেশে রওয়ানা হচ্ছেন ন্যানসি ও তার পরিবারের সদস্যরা।

এমই