নাটকের জনপ্রিয় অভিনেত্রী অপি করিমের বাবা কবি ও লেখক সৈয়দ আব্দুল করিম মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
অপির ঘনিষ্ঠজন অভিনেতা শামীম শাহেদ গণমাধ্যমকে তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার বাদ জোহর স্থানীয় মসজিদে জানাজার পর আজিমপুর কবরস্থানে সৈয়দ আবদুল করিমকে সমাহিত করা হবে।
সৈয়দ আবদুল করিম বাংলা একাডেমির আজীবন সদস্য ছিলেন। মৌলিক লেখনীর পাশাপাশি তিনি অনেক নরওয়েজীয় শিশুসাহিত্য অনুবাদ করেছেন।





