প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুধু রাজনীতিবিদ হিসেবেই দক্ষ নন, গান-বাজনাতেও পারদর্শী তিনি। দেশ চালানোর পাশাপাশি সুরের মূর্ছনায় ভেসে যেতে ভালো লাগে তার। এসব কথা পরিবারের লোকজনই এতদিন জানতো। এবার তার প্রতিভা প্রকাশ্যে এলো।

২ সেপ্টেম্বর জাপানের টোকিওতে টিসিএস জাপান এবং কালচারালি একাডেমী আয়োজিত অনুষ্ঠানে শিল্পীদের পরিবেশনা উপভোগ করছিলেন জাপান সফররত নরেন্দ্র মোদি৷‌ বেশ কিছুক্ষণ পর তিনি নিজেই এগিয়ে যান মঞ্চে৷‌ দর্শক থেকে হঠাৎ বাদক হয়ে উপস্থিত অতিথিদের মুগ্ধ করেন এই ৬৩ বছর বয়সী৷‌ জাপানের পেশাদার বাদকদের সঙ্গে পাল্লা দিয়ে চমৎকার ড্রাম বাজান ভারতের প্রধানমন্ত্রী৷‌

এর আগের দিন জাপানের একটি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে বাঁশি বাজিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন নরেন্দ্র মোদি। আগামীতে তিনি শখের বশে সংগীতের অ্যালবাম বের করলে অবাক হওয়ার কিছু থাকবে না।

ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই