বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াংকা চোপড়া। রূপের জৌলস ও অভিনয়শৈলী দিয়ে কোটি ভক্তকে করেছেন মুগ্ধ। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রীকে এবার ১১ কোটি রুপি দেয়ার প্রস্তাব করা হয়েছে। এর বিনিময়ে তাকে একটি পণ্যের বিজ্ঞাপনে কাজ করতে হবে। এ পর্যন্ত কোন হিন্দি ছবির অভিনেত্রীকে এটাই সবচেয়ে বেশি অংকের প্রস্তাব।
সম্প্রতি তিনি মেরি কম ছবির কাজ শেষ করেছেন। তবে এখনও সিদ্ধান্ত নেননি নতুন এই প্রস্তাবের বিষয়ে। গত ৫ই সেপ্টেম্বর তাকে এ প্রস্তাব দেয়া হয়। বর্তমানে এমনিতেই তার হাতে রয়েছে বেশকটি ব্র্যান্ডের বিজ্ঞাপন। এর মধ্যে দুটি বড় প্রকল্প দিল ধড়কনে দো এবং বাজিরাও মাস্তানি।
নতুন প্রস্তাবের বিষয়ে তিনি কি করবেন সে সিদ্ধান্ত এখনও নেননি। এর আগেই তিনি এ নিয়ে তার টিমের সঙ্গে আলোচনা সারতে চান।
ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





