জানা গেছে, রোববার দিবাগত রাতে নারায়াণগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে যাত্রাবাড়ী ফ্লাইওভারে বাপ্পীর গাড়িটিকে পেছন থেকে একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। চলন্ত অবস্থায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান এই অভিনেতা। তবে ক্ষতিগ্রস্ত হয় গাড়ি। এরপর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ট্রাকটিকে আটক করে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরও করা হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বাপ্পী বলেন, ‘অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি। আমি এখনো ট্রমার মধ্যে আছি।

এমএম