পেট্রোলবোমা ও আগুন দিয়ে মানুষ পোড়ানোসহ দেশের চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার প্রতিবাদে রাজপথে নেমেছেন বিভিন্ন অঙ্গনের শিল্পীরা। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে পেশাজীবীদের মানববন্ধনে উপস্থিত ছিলেন নবীন প্রবীণ একঝাঁক তারকা।

অভিনেতা আলী ইমাম, ড. ইনামুল হক, অভিনেত্রী ডলি জহুর, নাট্যপরিচালক চয়নিকা চৌধুরী, নাট্যব্যক্তিত্ব হাসান মাহমুদ, চিত্রনায়িকা নিপুণসহ আরও অনেককেই দেখা গেছে এ মানববন্ধনে।

হাতে ধরে রাখা ফেস্টুনে নানা স্লোগানের মাধ্যমে তারা বিভিন্ন দাবি তুলে ধরেন। সেখানে লেখা ছিল ‘আমরা শিল্পী, আমরা মানবতার পক্ষে, সহিংসতার বিপক্ষে’, ‘আমরা বাঁচতে চাই, রাজনৈতিক সহিংসতার বলি হতে চাই না’।

অভিনেতা অভিনেত্রীদের পাশপাশি ক্রিকেটার আকরাম খান, নাইমুর রহমান দুর্জয়, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, খালেদ মাহমুদ সুজনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধনে উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে প্রেস ক্লাব থেকে একটি মৌন মিছিল বের হয়ে জাতীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

জেআই