আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। তার পরবর্তী সিনেমার শুটিং করতে গিয়ে গতকাল রাতে আঙুলে গুরুতর চোট পান এই অভিনেতা। তারপর মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে,আজ রোববার সকালে সাইফ আলির আঙুলে একটি অপারেশনও করা হয়েছে। এ প্রসঙ্গে সোহা আলি খান জানিয়েছেন,আঙুলে বড়সড় চোট পেয়েছিলেন সাইফ। কিন্তু ঠিক সময়ে হাসপাতালে ভর্তি করার ফলে বিপদ কেটে গেছে। এবং সুস্থ হয়ে উঠছে।
অপারেশনের পর বেশ ভালো আছেন সাইফ আলি খান। সব ঠিক থাকলে আগামীকাল সোমবার হাসপাতাল থেকে ছাড়পত্র পাবেন বলে জানা গেছে।
এফএফ





